প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১১:২৯ এএম
          --- ১ মাস আগে
Ad

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারির পরিত্যক্ত ভবনে ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ

অ- অ+
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারির পরিত্যক্ত ভবনে ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ
পরিত্যক্ত সরকারি ভবনে হবে ক্লিনিক: প্রধানমন্ত্রীর নির্দেশ
Ad

DESK REPORT | KATHA24

ঢাকা, ৪ মার্চ: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যসেবার আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসব ভবনকে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা বলেছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত ভবনগুলো চিহ্নিত করার পর দ্রুত স্বাস্থ্যসেবামূলক কাজে ব্যবহার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে থাকা প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে রূপান্তরের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন: সরকারি এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানের অব্যবহৃত স্থাপনা পড়ে না রেখে জনগণের চিকিৎসাসেবায় কাজে লাগাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে: প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করারও নির্দেশ দেন। সরকারের নীতিগত লক্ষ্য হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—এ কথা উল্লেখ করে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert